সর্বশেষ আপডেট: ৩ জুলাই, ২০২৬
SP Digital It Ltd. কোনো সরকারি প্রতিষ্ঠান বা তার অঙ্গসংগঠন নয়। এটি কেবল আপনার দৈনন্দিন কাজকে সহজ ও দ্রুততার সাথে সম্পাদনের জন্য দক্ষ টিম ও উন্নত প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে সেবা প্রসেসিং ও ডেটা ডেলিভারি নিশ্চিত করে।
সার্ভিস ডেলিভারীর গতি সম্পূর্ণ এপিআই (API) এবং সরকারি মূল গেটওয়ে সার্ভারের কার্যকারিতার ওপর নির্ভরশীল। আপনি অর্ডার প্লেস করার সাথে সাথে আমাদের দক্ষ টিম আপনার অর্ডার নিয়ে কাজ শুরু করে। তাই প্রয়োজনীয় ক্ষেত্রে সময় দিয়ে সহযোগিতা করবেন। মনে রাখবেন, দ্রুত সার্ভিস ডেলিভারি প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য।
অর্ডার করার পর যদি অভ্যন্তরীণ কোনো কারিগরি ত্রুটির কারণে আমাদের সিস্টেম নির্দিষ্ট সার্ভিসটি ডেলিভারি দিতে ব্যর্থ হয়, তবে অর্ডার ক্যান্সেল করে দেওয়া হবে এবং কর্তনকৃত ব্যালেন্স গ্রাহকের ওয়ালেটে স্বয়ংক্রিয়ভাবে রিফান্ড (Refund) হয়ে যাবে।
তবে গ্রাহকের অবহেলা, ভুয়া নথিপত্র আপলোড বা ভুল ইনপুটের কারণে কোনো অর্ডার রিজেক্ট/হোল্ড হলে কোনো প্রকার রিফান্ড বা ক্ষতিপূরণ দেওয়া হবে না। ওয়ালেটে থাকা ব্যালেন্স কোনোভাবেই ক্যাশ-আউট বা ব্যাংকিং চ্যানেলে ফেরত নেওয়া যাবে না।
আমাদের প্ল্যাটফর্মের কোনো টুলস বা লোন প্যানেল ব্যবহার করে জালিয়াতি, ভুয়া আইডেন্টিটি তৈরি বা বেআইনি কোনো ক্রিয়াকলাপের চেষ্টা করা আইনত দণ্ডনীয় অপরাধ।
সম্মানিত ব্যবহারকারীগণ, আপনাদের তথ্য ও ডেটার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে SP Digital It Ltd.-এর সার্ভার পলিসিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে আমাদের সার্ভারে কোনো অর্ডার হিস্ট্রি বা অর্ডার ফাইল ৭ (সাত) দিনের বেশি সংরক্ষণ করা হবে না।
আমাদের নিয়ম অনুযায়ী ওয়েবসাইট থেকে সার্ভিস নিতে হলে প্রথমে ব্যালেন্স অ্যাড (Pre-payment) করতে হয়। তবে যারা ওয়েবসাইট বা প্ল্যাটফর্মের বাইরে (যেমন: WhatsApp বা অন্য কোনো মাধ্যমে) সরাসরি যোগাযোগ করে সার্ভিস নিতে চান, তাদের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম প্রযোজ্য:
যারা অগ্রিম পেমেন্টে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তারা দয়া করে আমাদের স্বয়ংক্রিয় ওয়েবসাইট সিস্টেম ব্যবহার করে ব্যালেন্স অ্যাড করে অর্ডার সম্পন্ন করুন।
প্ল্যাটফর্মের কোনো সিকিউরিটি রুলস বা ফাইন্যান্সিয়াল গাইডলাইন অমান্য করলে কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো গ্রাহক বা উদ্যোক্তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত (Suspended) করার একক ক্ষমতা SP Digital It Ltd. এডমিন প্যানেল সংরক্ষণ করে।